23 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে আজমপুর স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ে থানার পুলিশ মরদেহের খণ্ডবিখণ্ড অংশ উদ্ধার করেছে। নিহত বাবু বিজয়নগর উপজেলার সেলিমের ছেলে।

রেলওয়ে পুলিশ বলছে, তারা ধারণা করছে ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা