24 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

চট্টগ্রামে গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

চট্টগ্রামে গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের জোরারগঞ্জে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
আটকরা হলেন, ফটিকছড়ি থানার আবুল কাশেমের ছেলে নাঈম (১৯), হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদ এলাকার নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট- খাগড়াছড়ি মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে র‌্যাব। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি এ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা এ্যাম্বুলেন্সটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটকায়। ৭৫ কেজি গাঁজা উদ্ধারসহ নাঈম ও হোসেন আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।

আটক দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!