31 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অভিনয়কে বিদায় জানালেন আনুম ফায়াজ

অভিনয়কে বিদায় জানালেন আনুম ফায়াজ

ফায়াজ

বিনোদন ডেস্ক: ধর্মের টানে শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন পাকিস্তানি অভিনেত্রী আনুম ফায়াজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট এই ঘোষণা দেন পাকিস্তানের দর্শকপ্রিয় এই অভিনেত্রী।

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আনুম ফায়াজ বলেন, ‘এই বার্তা লেখা আমার জন্য খুবই কঠিন। আপনারা আমার মিডিয়া ক্যারিয়ারে দীর্ঘদিন সমর্থন দিয়েছেন। আমি শোবিজ অঙ্গন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।’

আনুম ফায়াজের এই সিদ্ধান্তকে নেটিজেনরা সমর্থন জানিয়েছেন। ভূয়সী প্রশংসা করে তার নতুন জীবনের জন্য প্রার্থনা করছেন।

২০১১ সালে ‘আহমেদ হাবিব কি বাইতিয়ান’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আনুম ফায়াজের। তারপর অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। ২০১১ সালেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী আনুম ফায়াজ। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী