24 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমান বন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

শাহজালাল বিমান বন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

শাহজালাল বিমান বন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

বিএনএ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার বা ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশী করা হয়।

তল্লাশীকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের মিররের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দন্ড বস্তু পাওয়া যায়।

আরও জানা যায়, এরপর দন্ড দুটি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দন্ড দুটির ভেতরে লুকানো ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গিয়েছে।

বিএনএনিউজ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে