28 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দোকান বরাদ্দ : সাঈদ খোকনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ মার্চ

দোকান বরাদ্দ : সাঈদ খোকনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ মার্চ

দোকান বরাদ্দ:সাঈদ খোকনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ এপ্রিল

বিএনএ, আদালত প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ডিসেম্বর আদালতে মামলার আবেদন করেন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু।পরদিন আদালত মামলাটি গ্রহণ করে ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিল করার জন্য পিআইবি কে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, জনৈক কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ।

ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর নকশা বহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে ২০২০ সালের ৮ ডিসেম্বর তা ভাঙতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মামলার অভিযোগে বলা হয়, দোকানের বৈধতা পেতে সাঈদ খোকনের মেয়র থাকার সময়ে দোকান প্রতি ৫ থেকে ১০ লাখ টাকা দিয়েছেন তারা।টাকা দেওয়ার পরও সে সময় দোকানের বৈধতা পাননি তারা।

বিএনএ নিউজ/এসবি, জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের