24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষা আইন দ্রুত মন্ত্রিপরিষদে পাঠানো হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা আইন দ্রুত মন্ত্রিপরিষদে পাঠানো হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

বিএনএ ঢাকা: শিক্ষার মান নিশ্চিতে দেশে শিক্ষা আইনকে যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পর্যবেক্ষণ শেষে দ্রুত সময়ের মধ্যে এটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলেও জানান তিনি।

সোমবার (২৪ জানুয়ারি) এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দীপু মনি আরও বলেন, শিক্ষার কারিকুলাম, অবকাঠামো উন্নয়নের সঙ্গে শিক্ষাকে ব্যববহারিক ও বিশ্ব মানের করতে শিক্ষা নীতিমালা করা হবে। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশের গতিপথ যখন থামিয়ে দিয়ে ইতিহাস বিকৃতি করা হয়েছিল, তখন দেশের শিক্ষা ব্যবস্থাও অশিক্ষায় আক্রান্ত হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান চর্চার পাশাপাশি দক্ষতা নির্ভর করার ওপর জোর দেয়া হয়েছে। নতুন প্রজন্ম সচেতন, তাদের আরও উদ্ভাবনী কাজে যুক্ত করতে হবে।

সে সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কার্যক্রম চলমান ছিল। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পরে সেদিকে জোর দিতে হবে। দক্ষতা নির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে ইউনেস্কো, জাতীয় কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে