24 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজতের ৫ নেতার সম্পদের তথ্য চায় দুদক, ১৩ প্রতিষ্ঠানকে চিঠি

হেফাজতের ৫ নেতার সম্পদের তথ্য চায় দুদক, ১৩ প্রতিষ্ঠানকে চিঠি

হেফাজতের ৫ নেতার সম্পদের তথ্য চায় দুদক, ১৩ প্রতিষ্ঠানকে চিঠি

বিএনএ,ঢাকা : হেফাজত ইসলামের পাঁচ নেতার সম্পদের অনুসন্ধানে ১৩টি প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

হেফাজতের যে সব নেতাদের বিরুদ্ধে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ ও মোহাম্মদ মোহসিন ভূঁইয়া।

দুদক সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সহকারী কমিশনার (ভূমি), জেলা রেজিস্ট্রার, জীবন বীমা করপোরেশন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), রিহ্যাব, বিআরটিএ, গৃহায়ন কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডাক বিভাগ ও তফসিলি ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

দুদক সচিব বলেন, হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান। ১৯টি মাদরাসার তথ্য চেয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছিল। এরইমধ্যে ১৭টি প্রতিষ্ঠান থেকে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত নিজস্ব আয়, সরকারি অনুদান, ব্যক্তিগত ও অন্যান্য দানসহ প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন ও ক্যাশ বই সরবরাহ করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে