28 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সার কারখানার গ্যাসের দাম ৮৩ শতাংশ বাড়ল

সার কারখানার গ্যাসের দাম ৮৩ শতাংশ বাড়ল


বিএনএ, ঢাকা : সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম এবার সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২৯ টাকা ২৫ পয়সা করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ নতুন দর ঘোষণা করে।

এর আগে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কেম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব নিয়ে পরবর্তীতে বিইআরসি গণশুনানিরও আয়োজন করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।

জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু