21 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ -২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, নির্বাচন কমিশনার ড. মো. ওয়ালী উল্লাহ ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়। তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল সূত্র অনুযায়ী, শিক্ষক সমিতির গঠনতন্ত্র ৭ নং ধারা মতে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন, কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যিনর্বাহী পরিষদের সদস্য পদে ৭ জন নির্বাচিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে বুধবার (২৩ নভেম্বর)চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন পত্র বিক্রয় করা হয়েছে। আগামীকাল (২৪ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৭ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও এজেন্টদের নাম প্রদান করা হবে।

১ ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিনই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ ৪ঠা ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু