24 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানায় নিহত ব্যক্তির বাবা মো. মুসা বাদী হয়ে এই মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো.তারেক আজিজ জানান, আফতাব উদ্দিন তাহসিন নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেছে পুলিশ। চালক ও জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে নিহত আফতাব ইট, বালুর ব্যবসা করতেন। আফতাব তাঁর ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে