18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কাবাডিতে চ্যাম্পিয়ন পাহাড়ের কন্যারা

কাবাডিতে চ্যাম্পিয়ন পাহাড়ের কন্যারা


বিএনএ, রাঙ্গামাটি : অনুষ্ঠিত ৪৯ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন রাঙামাটির দুর্গম উপজেলার জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। রোববার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠিত খেলায় পদ্ম অঞ্চলকে (ঢাকা বিভাগকে) পরাজিত করেন তারা।

তথ্যমতে, বিদ্যালয়টি ২০১৯ সালে ৪৮ তম প্রতিযোগিতায়ও দেশ সেরা হয়। করোনার কারণে ২ বছর প্রতিযোগিতা হয়নি। ২০২২ সালে ৪৯ তম প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রেখে দেশ সেরা হল বিদ্যালয়টি, ধরে রাখেন পূর্বের ঐতিহ্য। তাছাড়াও দলটি ২০১৮ জাতীয় পর্যায়ে রানার্স আপ  এবং ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলেন।

জানা যায়, পাহাড়ের কন্যাদের দলটি উপজেলা থেকে জেলা ডিঙিয়ে উপ-অঞ্চল, অঞ্চলভিত্তিক সব দলকে পরাজিত করে শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তাদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা আছেন। সোমবার বিকালে ময়মনসিংহ হতে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবে তারা। জয়ের সুখবর শুনে খেলোয়াড়দের জন্য পুরষ্কারের ঘোষণা দিয়েছেন জুরাছড়ির সাবেক ইউএনও মাহফুজুর রহমান। বর্তমানে তিনি বাহরাইনের কর্মরত আছেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু