27 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিএনপির দুই দলের সঙ্গে সংলাপ

আজ বিএনপির দুই দলের সঙ্গে সংলাপ

ঝিনাইদহে বিএনপির ১৩ নেতা ৪০ পদের মালিক!

বিএনএ, ঢাকা: জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে দুটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। রোববার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ন‍্যাপ ভাসানী এবং বিকেল ৫টায় পিপলস লীগের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংলাপ করবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন।

ন্যাপ ভাসানী ও পিপলস লীগ সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া পিপলস লীগ সভাপতি এডভোকেট গরীবে নেওয়াজ এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বিএনপির এই সংলাপ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর