32 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » মনের মতো প্রেম খুঁজে পাচ্ছেন না মাহি

মনের মতো প্রেম খুঁজে পাচ্ছেন না মাহি

মাহি

বিএনএ, বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গত মাসে দ্বিতীয়বার বিয়ে করেছেন এই অভিনেত্রী। নতুন বাসা, সংসার গুছিয়ে নিচ্ছেন তিনি। তারও কিছু কিছু দৃশ‌্য ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভুলেন না এই নায়িকা। মাঝে মধ‌্যে মাহি তার অনুভূতি ফেসবুকে স্ট‌্যাটাস দিয়ে প্রকাশ করে থাকেন। এবার চিরকুটওয়ালার প্রেম খুঁজছেন বলে জানালেন এই অভিনেত্রী।

মাহি তার স্ট‌্যাটাসটি কথোপকথনের মধ‌্য দিয়ে সাজিয়েছেন। লেখার শুরুতে তিনি লিখেন—‘‘প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো, উহু দুটোই তোমাকে কানে দিতে বলছি? একটা আমার কানে দাও। হুম, পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো। ধরে নাও এখন রাত ৩টা বাজে, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের উপর দিয়ে দু’জন হাত ধরে হাঁটবো যেন ঘাসের উপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের উপর শুয়ে আকাশের তারাগুলো একটা একটা করে গুনে ফেলবো।’’

ডিজিটাল দুনিয়ায় চিঠির আদান প্রদান প্রায় হারিয়ে গিয়েছে। চিরকুট দিয়ে প্রিয় মানুষকে প্রেম নিবেদন নাই বললেই চলে। কিন্তু মাহি সেই চিরকুটওয়ালার প্রেমই খুঁজছেন। তা জানিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে ‘লাভ ইউ’, ‘মিস ইউ’ অথবা ‘খেয়েছো?’, ‘ঘুমিয়েছো?’ কত কী… তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারোনা? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই খুঁজেছিলাম।’’

মাহি তার প্রেমিকের কাছে এসব নিবেদন জানালেও সেই চিরকুটওয়ালা প্রেমিকের দেখা মেলেনি। কিংবা তার নামও এ লেখায় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী