27 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কলকাতার রাস্তায় মিলল ৫৫ কোটি রুপির সোনা!

কলকাতার রাস্তায় মিলল ৫৫ কোটি রুপির সোনা!

কলকাতার রাস্তায় মিলল ৫৫ কোটি রুপির সোনা!

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজপথ থেকে পুলিশ ৫৫ কোটি রুপির সোনা উদ্ধার করেছে। প্রায় ১১ কেজি ওজনের সোনা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসা একটি মারুতি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার ভোর ৪টার দিকে গাড়িটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সড়কে। বেলঘরিয়া পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ওই সোনার চালান উদ্ধার করে।

এ ঘটনায় গাড়ির চালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সোনা কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে আটকদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি অজয় প্রসাদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা