31 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু

বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু


বিএনএ ডেস্ক : ফেনীতে বন্যার্তদের উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।

জানা যায়, সাগর চট্টগ্রামে একটি কারখানায় ও পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সাথে ফেনীতে কাজ করতে আসে। সাগর সাঁতার কাটতে না পেরে ডুবে যায়।

পারিবারিক সূত্র জানায়, সাগর চট্রগ্রাম থেকে ফেনীতে আসেন। সামাজিক কাজ করতে গিয়ে তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে একটু সময় লাগবে বলে জানান তারা।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের