28 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনএ’তে সংবাদ প্রকাশের পর সচল হলো ববি লাইব্রেরীর জেনারেটর

বিএনএ’তে সংবাদ প্রকাশের পর সচল হলো ববি লাইব্রেরীর জেনারেটর

বিএনএ'তে সংবাদ প্রকাশের পর সচল হলো ববি লাইব্রেরির জেনারেটর

বিএনএ, ববি: বাংলাদেশ নিউজ এজেন্সিতে (বিএনএ) সংবাদ প্রকাশের পর জ্বালানি সংকটের কারণে বন্ধ থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরীর জেনেরেটর সচল করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে সমস্যার সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছে লাইব্রেরীতে পড়তে আসা শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নিউজ এজেন্সির অনলাইনে ‘জ্বালানী সংকটে বন্ধ ববির কেন্দ্রীয় লাইব্রেরী জেনারেটর’ শিরোনামে নিউজ প্রকাশের পর লাইব্রেরী কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি।

শিক্ষার্থীরা বলেন,গত বেশ কিছুদিন ধরে লাইব্রেরীর জেনারেটর বন্ধ ছিল। এতে বিদ্যুৎ চলে গেলে ভোগান্তিতে পড়তে হত। লাইব্রেরিয়ান স্যারের সাথে বিষয়টি আলোচনা করি। পরে ইঞ্জিনিয়ারিং শাখা থেকে লোক এসে সমস্যাটির সমাধান করে গেছে। সমস্যার সমাধান হওয়ায় বিষয়টি নিয়ে সন্তোশ প্রকাশ করেছেন লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু