25 C
আবহাওয়া
১০:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » মডেল পিয়াসাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মডেল পিয়াসাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফারিয়া মাহাবুব পিয়াসা

বিএনএ, ঢাকা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে তিন কার্যদিবসের মধ্যে এক দিন পিয়াসাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. রফিকুল ইসলাম পিয়াসাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পিয়াসার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন গুলশান থানার মামলায় দায়ের করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

বিএনএ নিউজ/ শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ