25 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে বজ্রপাতে ৪ শিশুসহ নিহত ৭

দিনাজপুরে বজ্রপাতে ৪ শিশুসহ নিহত ৭


বিএনএ, দিনাজপুর : দিনাজপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে আরও দুই শিশু।

সোমবার বেলা তিনটায় উপশহরের ৪ নম্বর রেলঘুমটি ব্লকের মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের খেলার মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হলে চার শিশুর মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতরা হলো, সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মণ্ডলের ছেলে মিম (১২)।

অন্যদিকে বজ্রপাতে চার শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন।

একইদিন বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের ভুড়িয়াপাড়ায় বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের পুকুরে ছিপ ফেলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)

ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন