24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে শুটারগানসহ ৪ যুবক গ্রেফতার

নোয়াখালীতে শুটারগানসহ ৪ যুবক গ্রেফতার

নোয়াখালীতে শুটারগানসহ ৪ যুবক গ্রেফতার

বিএনএ নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে রোববার (২২ আগস্ট) রাতে উপজেলার চর মাকসুমুল গ্রামের মেঘনা নদীর পাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চর আলা উদ্দিন গ্রামের বাহার উদ্দিনের ছেলে কামরুল (২৫),চর মোজাম্মেল গ্রামের আব্দুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৫), চর আকরাম উদ্দিন গ্রামের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০) ও  একই গ্রামের শাহজাহান ড্রাইভারের ছেলে রুবেল (২২)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, একদল ডাকাত চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের সেখানে ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে