26.9 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - জুলাই ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

ছাগলনাইয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাতবাড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সাতবাড়ি সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রৌশন আলী মুন্সি বাড়ি জামে মসজিদের সভাপতি আমিন আহাম্মদ, সাতবাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সমাজকর্মী জিয়াউল হক বাবলু, সাতবাড়ি সোসাইটির সভাপতি প্রকৌশলী সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্হানীয় ব্যবসায়ী বাহার উদ্দিন মুন্সি, নুর হোসেন জীবন প্রমুখ।

এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর প্রয়োজনীয় মেরামত না হওয়ায় সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে ছোটখাটো জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পৌর শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ হাজারো মানুষ চলাচল করেন। ভাঙাচোরা সড়কের কারণে শিক্ষার্থীদের কাদা-পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অন্যদিকে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং বয়স্কদের চলাচলেও হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয়দের অভিযোগ, শুধু সড়কের বেহাল অবস্থাই নয়, রাস্তার পাশের ড্রেনও দীর্ঘদিন ধরে অবহেলিত। সাতবাড়ি সড়কে প্রায় ৫শত পরিবারের বসবাস। এই সড়কে দিয়ে দুটি মসজিদে কয়েকশত মুসল্লি ময়লা পানিতে ভিজে প্রতিদিন মসজিদে যাতায়াত করে।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে সাতবাড়ি সড়কের ১ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার প্রয়োজন। এসড়কটি সংস্কারের বিষয়ে ফেনী -১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর সহযোগিতা কামনা করেন তারা।

বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ