24 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪১

আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪১


বিএনএ, ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা আসামের এমন সব জেলাতেও আঘাত হেনেছে যেখানে অতীতে কখনো এমন ক্ষয়ক্ষতি দেখা যায়নি’।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছানো এবং স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করতে সব দপ্তরকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে