24 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

ফেনী সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ


ফেনী প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো ফেনী সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন শুসেন চন্দ্র শীল। রোববার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী- আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান পিপিএম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ প্রমুখ।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ ও ৬ষ্ঠ পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বিএনএ/ নিজাম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে