24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া

বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া

nadia

বিনোদন ডেস্ক: বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি একজন নাট্যশিল্পী বলে জানা গেছে।

শুক্রবার রাতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এদিন বেশ কয়েকটি ফেসবুক পোস্টে বিয়ের একাধিক ছবি পোস্ট করেন নাদিয়া। এ সময় নাদিয়া, তার বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।

প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।

ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি। তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল, নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী