23 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বন্যার্তদের বিনামূল্যে খাওয়াবে জাবি শিক্ষার্থীদের মাস্তুরি ফুড প্যাভিলিয়ন

বন্যার্তদের বিনামূল্যে খাওয়াবে জাবি শিক্ষার্থীদের মাস্তুরি ফুড প্যাভিলিয়ন


বিএনএ,জাবিঃ দীর্ঘদিন টানা বন্যায় অনেক পরিবারের আর্থিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। ফলে বেকাদায় পড়েছেন টিউশন না থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পড়াশুনা করা বন্যাকবলিত এলাকার কিছু শিক্ষার্থীরা। বাড়ি থেকে টাকা না পাওয়ায় তিনবেলা খাবারের অর্থ যোগাতে হিমশিম খাচ্ছে তারা।

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী গেরুয়া এলাকায় অবস্থিত মাস্তুরি ফুড প্যাভিলিয়ন।বন্যাকবলিত অঞ্চলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্রিতে খাবার খেতে পারবেন সেখানে এমনটাই ঘোষণা দিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেস্টুরেন্টটির উদ্যোক্তা মাহবুব আলম জানান, ‘নানা মাধ্যম থেকে খবর পেয়েছি বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থীদের টিউশন নেই আবার বাড়ি থেকেও টাকা পাচ্ছেননা। তাদের তিনবেলা খাবারের অর্থ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আর্থিক সমস্যায় থাকা যে কোন শিক্ষার্থী এখানে খেতে পারবেন। এখানে খেতে আসা শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা হবে।’

উল্লেখ্য, মাস্তুরি ফুড প্যাভিলিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। এটি সকাল ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার