28 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার দেখা যাবে স্ট্রবেরি মুন

বৃহস্পতিবার দেখা যাবে স্ট্রবেরি মুন

স্ট্রবেরি মুন

বিএনএ, বিশ্বডেস্ক : বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে বৃহস্পতিবার (২৪ জুন)। এ দিন চাঁদকে স্ট্রবেরি-র মতো লাল দেখায় তাই এর নাম স্ট্রবেরি মুন দেয়া হয়েছে।

এদিন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কমে যাওয়ায় অন্য দিনের তুলনায় পৃথিবী থেকে চাঁদকে অনেক বড় দেখাবে। সেই কারণেই এর নাম সুপারমুন। এদিন অন্য দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ। সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লক্ষ ১০ হাজার কিলোমিটারের আশপাশে থাকে। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লক্ষ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে চলে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়।

স্ট্রবেরি মুন যে কারণে?

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।
তবে মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মরশুমে স্ট্রবেরি চাষ করে। সেই কারণে এই সময়ের সুপারমুনকে তাঁরা স্ট্রবেরি মুন বলে থাকেন। পৃথিবীর অন্য অনেক জায়গাতেই এই সুপারমুনের অন্য নাম রয়েছে।

কখন হবে?

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে