22 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

বিএনএ, ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউস অব রিপ্রেজেনটেটিভ অব জাপানের স্পিকারের আমন্ত্রণে মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।

সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।

সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে রয়েছেন আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি।

এছাড়াও স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।

জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!