22 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান নোবিপ্রবি শিক্ষকের

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান নোবিপ্রবি শিক্ষকের

নোবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়ালসভা অনুষ্ঠিত

বিএনএ, নোবিপ্রবি: ফ্যাকাল্টি ভিত্তিক রুটিন করে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক শুভেন্দু সাহা। তিনি নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

শুক্রবার (২১ মে) অধ্যাপক শুভেন্দু সাহা তাঁর ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান। স্ট্যাটাসে শুভেন্দু সাহা বলেন, প্রায়ই কোন না কোন শিক্ষার্থী মেসেজ দেয়- স্যার,ক্যাম্পাস কবে খুলবে? কিন্তু আমার বলার কিছু থাকে না।কেননা সিদ্ধান্ত গ্রহণে আমার বা আমাদের শিক্ষকদের কিছু করার নেই। তাও আমার মনে হয়- পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাগুলো নেওয়ার স্বার্থে ক্যাম্পাস খোলা উচিত। প্রয়োজনে ফ্যাকাল্টি ভিত্তিক রুটিন করে পরীক্ষা নেয়া যেতে পারে। অর্থাৎ যেদিন এক ফ্যাকাল্টির পরীক্ষা হবে সেদিন অন্য ফ্যাকাল্টির কেউ আসবে না। এতে করে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি পুরো ক্যাম্পাস ব্যবহারের সুবিধা পাবে। সামাজিক বা শারীরিক দূরত্বও বজায় রাখা তুলনামূলক সহজ হবে।

তিনি তার স্ট্যাটাসে আরো বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট বিবোচনায় অনলাইন পরীক্ষা নেয়া সমীচিন নয় বলেই মনে হয় আমার।তাই প্রয়োজনে আরো সাত থেকে পনেরো দিন দেখে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পর ক্যাম্পাস খোলার দাবি জানাই। নচেৎ এই দীর্ঘ সেশনজট শিক্ষা ও শিক্ষার্থীর যে বিরাট ক্ষতি করবে তাতে ভবিষ্যৎ গল্পগুলো হবে কেবলই ট্রাজেডির!

বিএনএনিউজ/ শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা