24 C
আবহাওয়া
১:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমনি

গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমনি


বিএনএ, ঢাকা : গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন তিনি। আগামী ৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

অভিনেত্রীর অভিযোগ, অনলাইনে কুৎসা রটনা করে তার মানহানি করেছে পিংকি আক্তার।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন। এসময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৭ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমনিসহ দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে