32 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে আরও ২ হাজার ৫২৭ মৃত্যু

করোনায় বিশ্বে আরও ২ হাজার ৫২৭ মৃত্যু


বিএনএ,বিশ্ব ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আরও ২ হাজার ৫২৭ লোকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত  হয়েছে সাড়ে ৬ লাখের বেশি। শনিবার (২৩ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩০৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪০ হাজার ৩৯১ জনে। এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৪৬ কোটি ৮৯ লাখ ২ হাজার ৫৩২ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৪৭১ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৮ হাজার ১৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৮ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৮৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৪ লাখ ২ হাজার ৪০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিএ্নএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত