24 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে চুলার আগুনে পুড়েছে ১৬ দোকান

নোয়াখালীতে চুলার আগুনে পুড়েছে ১৬ দোকান


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়েছে। তবে এ ঘটনায়  হতাহতের কোনো ঘটনা ঘটেনি।রোববার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের । এর আগে, শনিবার ২২ মার্চ দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএ/ গিয়াস রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে