23 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমানের মৃত্যু

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমানের মৃত্যু


বিএনএ, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সামাজিক অনুষদের নীল দলের সিনিয়র সদস্য, ক্রিমিনলোজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শনিবার (২৩ মার্চ) ভোর আনুমানিক চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী।

হাসান এ শাফী বলেন, আমাদের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর আগে তিনি সাড়ে তিনটার দিকে আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

জানাজা ও দাফনের বিষয়ে তিনি জানান, অধ্যাপকের পরিবারের সবাই আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা