30 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লিবিয়ার গণকবরে মিলল ৬৫ মরদেহ

লিবিয়ার গণকবরে মিলল ৬৫ মরদেহ

কবর

বিশ্ব ডেস্ক: অন্তত ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে লিবিয়ার একটি গণকবরে, জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। খবর- বিবিসি

আইওএম জানিয়েছে, এ অভিবাসীরা কীভাবে নিহত হয়েছেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে সম্ভবত তাদেরকে এ মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে। দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া এ গণকবর নিয়ে তদন্ত করছে দেশটি।

এক বিবৃতিতে আইওএম বলেছে, এ ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। এই অভিবাসীদের মরদেহ সম্মানের সাথে শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে মানবপাচারকারীদের বহুল ব্যবহৃত একটি পথ হলো লিবিয়া। এ মাসের শুরুর দিকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৬০ জন অভিবাসী নিহত হয়েছিলেন। গত বছর সারা বিশ্বে অন্তত ৮,৫৬৫ জন নিহত হয়েছেন অবৈধ উপায়ে অভিবাসন করতে গিয়ে, জানিয়েছে আইওএম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের