28 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চার মাস পর উৎপাদন শুরু সিইউএফএল’র

চার মাস পর উৎপাদন শুরু সিইউএফএল’র


বিএনএ, আনোয়ারা: দীর্ঘ চার মাস পর সার উৎপাদন শুরু হয়েছে রাষ্ট্রায়ীত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল)। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপর থেকে রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান সিইউএফএল কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন ১ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হবে বলে জানা যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, কারখানায় আজকে থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আশা করছি কারখানা এবার পুরোধমে চালু করা যাবে। তবে কারখানাটি পুরাতন উৎপাদন ক্ষমতা কতটুকু সেটি চালু হওয়ার পর জানা যাবে।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু