31 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা

উর্মিলা

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।

জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পার্লারের ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী