22 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেফতার

১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেফতার

কাইব্যা ডাকাত গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: বাঁশখালীর ভাদালিয়া এলাকা থেকে ডাকাত দলের প্রধান মো. কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।তার বিরুদ্ধে ধর্ষণ-ডাকাতিসহ ১০ টি মামলা আছে।  বুধবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কবির আহমেদ (৫৫), একই থানার উত্তল জলদী ভাদালিয়া বজল আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ জানায়, ভাদালিয়া এলাকায় কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতসহ আরও কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবির আহমেদের ঘর ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশি কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কবির আহমেদ এলাকায় কুখ্যাত কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু