32 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসআই আহত

গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসআই আহত


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শাহবাগ থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত। আদালত থেকে কাজ শেষে রাতে বাসযোগে গুলিস্তানে এসে নামেন। রাস্তাপার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পেছন থেকে একজন ছুরিকাঘাত করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত এসআই জাহাঙ্গীর মিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত