23 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড ও ক্যারিয়ার মিট-আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অর্জন করেছে স্যার আশুতোষ সরকারি কলেজ এবং স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রোগ্রামের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালীর বিভিন্ন স্কুল এবং কলেজের ২৫টি টিম অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মোহাম্মদ জসিম, হামিদুল হক, হুমায়ুন কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহেদ, কার্যকরী পরিষদের সদস্য মো. জাবেদ, জাহিদ সিদ্দিকী, মোহিত হোসেন, রাজু মজুমদার, মোহাম্মদ ইয়াসিন, আনিসুল হক, সাজ্জাদ হোসেন, জামশেদ, করিমুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু , বাবর মুনাফ, শাহাদাত হোসাইন জুনাইদী ও আবু নাঈম।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার