25 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের আরকানসাসে বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল এভিয়েশন অথরিটি জানায়, বিমানটি ওহিওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ ও পরে আরও কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এছাড়া তিনি দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখাও দেখতে পেয়েছেন। তবে কর্মকর্তারা জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পাইলটসহ নিহতরা সবাই বিজ্ঞানভিত্তিক পরামর্শদাতা সিটিইএইচের কর্মী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন