18 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

আজও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

বায়ু দূষণ

বিএনএ, ঢাকা: গতকালের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে রাজধানী ঢাকার বাতাস। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আইকিউ এয়ারের তথ্য বলছে, বাংলাদেশ সময় ১৬১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে ছিল ঢাকা। এর আগে বুধবার ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৬১।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬০ এর বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ঘানার আক্রা, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।

উল্লেখ্য, শীতজুড়ে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তার তেমন পরিবর্তন হয়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু