25 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প


বিএনএ বিশ্ব ডেস্ক: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়।

বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে- চীনের শিংজাং সীমান্তের তাজিকিস্তান অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ভূমিকম্পটি ৬ দশমিক ৮ রিখটার স্কেল মাত্রায় ছিল বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য উল্লেখ করে এর প্রতিবেদনে বলা হয়েছে- পামির মালভূমি বেষ্টিত ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।

এর উপকেন্দ্র ছিল ছিল কাজিকিস্তান পূর্বাঞ্চলের আধা স্বায়ত্ত্বশাসিত গোর্ন বাদাখসান যা আফগানিস্তান ও চীন সীমান্তে অবস্থিত। ভূমিকম্পের পর ২০ মিনিট পর্যন্ত ৫ মাত্রার পরাঘাতে কেঁপে কেঁপে ওঠে এলাকাটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন