25 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় গণটিকা কর্মসূচি সফলের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাগলনাইয়ায় গণটিকা কর্মসূচি সফলের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান


বিএনএ, ফেনীঃ ফেনীর ছাগলনাইয়ায় গণটিকা কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শুধু টিকা কেন্দ্রে উপস্থিত হলেই তাকে দেয়া হবে করোনা প্রতিরোধী টিকা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে কোভিড-১৯ ভ্যাকসিন গণটিকা কার্যক্রম কর্মসূচি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মুজমদার।

প্রধান অতিথি বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার আগামী ২৬ ফেব্রুয়ারির আগেই যারা টিকা নেয়নি তাদের কেন্দ্রে গিয়ে টিকা নেয়ার অনুরোধ জানান।


অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (রুঃদাঃ) হুমায়রা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক মইনুল হাসান অনিক প্রমুখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!