31 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআই’তে হস্তান্তর

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআই’তে হস্তান্তর

বোরহান উদ্দীন মুজাক্কির

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) হস্তান্তর করা হয়েছে। পুলিশ হেডকোয়াটারের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই হত্যা মামলার তদন্তভার পায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের জানান, ইন্সপেক্টর মোস্তাফিজের নেতৃতে একটি টিম মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, মঙ্গলবার পুলিশ নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মুঠোফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত মুঠোফোন ও ভিডিও ক্যামেরাতে কোন মেমোরী কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী