25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালীতে আগুনে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার(২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে  এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৫ লাখ টাকার  ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে একটি কাপড় দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি কাপড় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি কাপড় দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসী,দুটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হোয়ে যায়।  খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ২৪,জিইউআর, জিএন 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!