25 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বিএনএ, সিলেট: সিলেটে শ্রমিক ইউনিয়নের এক নেতার মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় রাজনের বারবার জামিন চাওয়া হলেও আদালত তাকে জামিন দিচ্ছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছিল।

তিনি আরও জানান, এতকিছুর পরও তাকে জামিন দেওয়া হয়নি। এ কারণে আমরা বাধ্য হয়ে সোমবার (২৩ জানুয়ারি) থেকে সিলেট জেলায় ও মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের জন্য সর্বস্তরের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়ে ছিল। তবে প্রশাসনের আশ্বাসে আজ সোমবার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলী আকবর রাজন। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ