31 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে সন্ত্রাসী শাহজাহান গ্রেপ্তার

রাউজানে সন্ত্রাসী শাহজাহান গ্রেপ্তার

রাউজানে সন্ত্রাসী শাহজাহান গ্রেপ্তার

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে মো. শাহজাহান শাকিল (৪০) ওরফে ডাকাত শাহাজাইন্যে নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এদিন রাতেই তাকে রাউজান থানায় হস্তান্তর করে র‌্যাব-৭ হাটহাজারীর একটি দল।

ধৃত সন্ত্রাসী শাহজাহান রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকার আবদুল মান্নানের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, পূর্বের একটি মামলায় (নং-২২/তাং-৩১/১০/২০২৩ইং তারিখের একটি মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী