23 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কিশোরী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

কিশোরী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

কিশোরী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের দায়ে মো. জুয়েল প্রকাশ ঝুটন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল মনসুর কলোনির ২ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝুটন কুমিল্লা জেলার ভাংগুরা বাজার থানার রামচন্দ্র পুর সোনাকান্দার এলাকার আলম বেপারীর বাড়ির মো. মুসলিম মিয়ার ছেলে।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার জনসংযোগ কর্মকর্তা মো. আরাফাতুল ইসলাম জানান, রোববার (২১ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাদীর ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত মো. জুয়েল প্রকাশ ঝুটন।

এই সংক্রান্তে বাদীর অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।  রোববার বিকেল সোয়া ৫টার দিকে অভিযুক্ত ঝুটনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!