25 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কারো পক্ষে কাজ করা যাবে না: ইসি

কারো পক্ষে কাজ করা যাবে না: ইসি


বিএনএ, ঢাকা: উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও)কঠোরভাবে সতর্ক করে  কারো পক্ষে কাজ না করার আহবান জানিয়েছেন ইসি। সেই সঙ্গে তাদেরকে অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন নির্বাচন কমিশনার।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠানে ইউএনওদের উদ্দেশ্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অস্তিত্বের প্রশ্নে হিম্মত ও সততার সঙ্গে কাজ করতে হবে। কেউ যেন ভয় না পায়।  দুটি কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ও ক্ষমতা পেয়েছি। আবারও তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি।  সরকারি কর্মকর্তাদের মান ভূলুণ্ঠিত হয়েছে, এবার এই সরকারের অধীনে সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ এসেছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কনসিকোয়েনশিয়াল নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইউএনওদের এখনই প্রস্তুত হতে হবে। সরকার এই সুযোগকে কাজে লাগাতে চায়।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ