31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 


বিএনএ, ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এ সাক্ষাতকারে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

তাদের মধ্যে উভয় দেশের সংস্কৃতি, আমদানি-রপ্তানী, অর্থনীতি অবস্থা, বিনিয়োগ, বিদ্যুৎ-জ্বালানি খাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ খাতে তুরস্ক থেকে বিনিয়োগের আহ্বান জানিয়ে এসব খাতের বিভিন্ন উপখাত নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত এ সময় প্রতিমন্ত্রীকে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী