24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

ফেনীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, ফেনী : ফেনীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক, সহযোগীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিক আপ চালক মো. সুজন (২৭), তার বাড়ি গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকায়। পিকআপটির দুই সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান এবং চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, দুর্ঘটনায় তিনজনরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে