33 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক ‍নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক ‍নুর


বিএনএ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

নুরুল হক নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে গণঅধিকার পরিষদ ও পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ